শিরোনামঃ-

» আল্লামা গহরপুরী (রহ:)’র কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনায় ব্যারিস্টার জুনেদ

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৫ | সোমবার

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ:)’র কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করলেন, সিলেট-৩ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।

Manual5 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) বাদ জোহর বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা মসজিদে পবিত্র আসরের সালাত আদায় করে।

Manual7 Ad Code

পরে তিনি এনসিপি ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শায়খুল হাদীস আল্লামা হাফিজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ:) এর কবর জিয়ারত করেন এবং উনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Manual7 Ad Code

এসময় তিনি বলেন, আল্লামা গহরপুরী রহ. ছিলেন একজন প্রখ্যাত আলেম ও বুজুর্গ,তিনি  সিলেটের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও সম্মানের মানুষ ছিলেন। তিনি ছিলেন ইসলামের একজন একনিষ্ঠ খাদেম। সিলেটের কৃতি সন্তান গহরপুরী রহ.কে মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্বরণ করবে। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাদরাসা বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

Manual5 Ad Code

গনসংযোগ কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে  ব্যারিস্টার জুনেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি এখন একটি উদীয়মান দল এবং সাধারণ মানুষের দল, সাধারণ নাগরিকের দল। এনসিপি নতুন করে রাজনীতি করতে চায়, দেশ গড়তে চায়।

এ দল একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তাই আসন্ন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থীকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণের সুযোগ দানের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30