- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে চারণের বিক্ষুব্ধ বন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
প্রথিতযশা বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের উপর সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা এবং রাষ্ট্রের নির্লিপ্ত দায়হীন আচরণের প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে “বিক্ষুব্ধ বন্ধন” অনুষ্ঠিত হয়।
চারণ সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাংলাদেশ বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, বিশিষ্ট সাহিত্যানুরাগী সময়পাঠ এর সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কবি মেকদাদ মেঘ প্রমুখ।
বক্তারা বলেন বাউলরা এই মাটিতে বেড়ে উঠা এক অমূল্য সম্পদ। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাউল গান সারা পৃথিবীতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে।
বাউলরা মানুষের ভেদাভেদ ভুলে প্রেম ও মানবতার কথা প্রচার করেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমাতে বাউলদের এই মত ও পথের গ্রহণযোগ্যতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমাদৃত। সম্প্রতি মাদারিপুরে বাউল শিল্পী আবুল সরকারকে চিহ্নিত মব সন্ত্রাসীদের ইন্ধনে গ্রেফতার করা হয়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের উপর হামলা, মাজার-ধর্ম প্রতিষ্ঠান ও সূফি সাধকদের আখড়ায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এসব হামলার পেছনে যে বা যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর