শিরোনামঃ-

» ধানের শীষ প্রতিক জিতে গেলে খালেদা জিয়া ও তারেক রহমান জিতে যাবেন : কলিম উদ্দিন আহমেদ মিলন

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ। আমরা সবাই ধানের শীষে ভোট দিতে চাই। ছাতক-দোয়ারাবাজার আসনে দল থেকে আমাকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন দেয়া হয়েছে।

আপনারা মনে রাখবেন, ধানের শীষ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক।

Manual8 Ad Code

ধানের শীষ  জিতে গেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিতে যাবেন। আমাকে আপনারা জানেন ও চিনেন, আমি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই। ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে চাই।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তি সনদ ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার উপলেক্ষ্য ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন ও উপজেলা যুবদল নেতা মাওলানা জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য আনজব আলী, নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ।

Manual8 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির  সদস্য ক্বারী আছকির আলী।

Manual7 Ad Code

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, দিদার আলম, কয়েছ আহমেদ, এড আব্দুল কাহার, গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ।

উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন মানিক আমিন উদ্দিন, নজির আহমদ, খলিলুর রহমান, সোনা মিয়া, নুরুল ইসলাম, কাজল মিয়া, আব্দুল হাই লিপু, আব্দুল মমিন, শুকুর আলী, আব্দুল মজিদ, আলী মিয়া, আবুল হাসনাত, আব্দুল কুদ্দুছ, লিটু মিয়া, ইউনুস আলী, আজিজুর রহমান, রাহিম আলী আরশ আলী, দিলাল আহমদ, বশর মিয়া, আরজ আলী, ডা. আব্দুল মালিক, নাজিরুল হক, আবু তাহের, ধন মিয়া, আবজাল মিয়া, আখতার হোসেন, মাওলানা নিয়ামত উল্লাহ, মকবুল আলী, ছোরাব আলী, চুনু মিয়া, মধু মিয়া, মরম আলী, ইয়াছিন আলী, হাশিম আলী, আব্দুল মানিক, রাকিব আলী, নেছার আহমদ, খছরু মিয়া, আজাদ মিয়া, জুনেদ আহমেদ, আব্দুল হামিদ, আব্দুস শহিদ শিপলু, লতিফুর রহমান, সিরাজ মিয়া, আলকাছ আলী, আপ্তাব আলী, শিপলু আহমেদ, মারজান আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930