- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৫ | রবিবার
বিরামহীন প্রচারণা-গণসংযোগ
দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
নিউজ ডেস্কঃ
দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে নাগরিকদের মূল্যায়ন করছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী দিনে এলাকাভিত্তিক কী কী উন্নয়ন করতে হবে- বিরামহীন প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে মিশে মতামত নিচ্ছেন তাঁদের।
সর্বোপরি সিলেট মহানগর ও সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলের বাইরে গিয়ে নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমাজের গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের রাখা হয়েছে এসব কমিটিতে।
খন্দকার আব্দুল মুক্তাদির জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক কমিটির সঙ্গে পরামর্শ করে এলাকাভিত্তিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিটি উন্নয়নপ্রকল্প বাস্তবায়নে এসব কমিটির নেতৃবৃন্দকে যুক্ত রাখা হবে।
এদিকে, ধারাবাহিক প্রচারণা এবং গণসংযোগের অংশ হিসেবে শনি ও রবিবার (২২-২৩ নভেম্বর) সিলেট মহানগরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেখা গেছে, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির যেদিকে যাচ্ছেন, বিপুল সাড়া পাচ্ছেন। নেই কোনো ধর্মের ভেদাভেদ। সকল ধর্ম বর্ণের মানুষ যেন তাকে আপন করে নিচ্ছেন। এমনই এক চিত্র দেখা যায় শনিবার সন্ধ্যায়। মহানগরের ৩৭নং ওয়ার্ডের ডলিয়া এলাকায় আব্দুল মুক্তাদিরকে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় ছিলো।
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আশি-ঊর্ধ্ব এক নারী হঠাৎ নিজের চেয়ার উঠে এসে খন্দকার মুক্তাদিরের মাথায় হাত বুলিয়ে দিলেন আশীর্বাদ কনের।
অন্যদিকে, রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট মহানগরের সুবিদবাজার, রিকাবিবাজারে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের সাথে রাস্তায় বসেও কথা বলেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, ব্যবসায়ী ফয়েজ আহমেদ খান বেলাল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন লাকি, মহানগর শ্রমিক দলের সদস্য আলম জীবন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফজল প্রমুখ। এর আগে সকাল ৯টায় খন্দকার মুক্তাদির সিলেট সদর উপজেলার খাদিমনগরের চা বাগানের রবিবারি বাজারে গণসংযোগ করেন।
দুদিনের পৃথক মতবিনিময়ে খন্দকার মুক্তাদির বক্তৃতাকালে বলেন- আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শুধুমাত্র একটি দলের নয়, জনগণের। তাই যত উন্নয়ন হবে, কাউকে বাদ দিয়ে নয়, নাগরিকদের নিয়ে গঠিত কমিটির পরামর্শের ভিত্তিতেই হবে। রাষ্ট্রের টাকার স্বচ্ছভাবে ব্যবহৃত হওয়ার জন্যই এটি করা হবে।
তিনি আরো বলেন, কসমেটিক উন্নয়ন নয়, কাজের গুণগতমান বজায় রেখে একটি সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় মহানগরের ৩৭নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ডলিয়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দিরাজ কুমার দাস। জলি পুরকায়স্থ-এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, মহিলা দলের নেত্রী নিগার সুলতানা ডেইজি প্রমুখ।
একই রাতে ৯নং ওয়ার্ড এর সনাতন সম্প্রদায়ের উদ্যোগে বাগবাড়ি আখড়াগলিতে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমর চৌধুরী।
বাপ্পু দত্তের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা নিহার রঞ্জন দাস, সুদীপ সেন বাপ্পু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আশুতোষ ধর চৌধুরী, পূজা কমিটির সাধারণ সম্পাদক মিঠু কপালি, ৯ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মনোরঞ্জন চক্রবর্তী, রিপন ভট্টাচার্য, অরুণ দেব প্রমুখ।
পরে রাত ১০টায় ৭নং ওয়ার্ডের বৃহত্তর ফাজিলচিস্ত আবাসিক এলাকা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান বাবুর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপি নেতা মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, সিলেটের বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী জুবায়ের আহমদ প্রমুখ।
এরপরে আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির।
ব্যবসায়ী মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে ও মো. রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ।
এদিকে, রবিবার বিকেলে খাদিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রংগীটিলা গ্রামে আয়োজিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত হন।
এসময় খন্দকার আব্দুল মুক্তাদির তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বক্তব্যকালে এসব সমাধানের আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


