- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো : এম এ মালিক
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৫ | রবিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি এম এ মালিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন, ইন্সটিটিউটের শিক্ষক-পরিচালনা পর্ষদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দাউদপুর ইউনিয়নের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও মানসম্পন্ন শিক্ষা, আর সেই পথেই তিনি এগিয়ে যেতে চান।
ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শফি আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, গৌছ উদ্দিন সিঃনি মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম, আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সম্ভাবনাময় পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব চিন্তাধারা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া-মাহফিলের মাধ্যমে শেষ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর