শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে ধানের শীষের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৫ | শনিবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি।
গণঅভ্যুত্থানের মুখে পলাতক শক্তি জনগণের ভোটাধিকার বন্ধ করতে চায়, তাদের দোসরদের কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এই দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা করতে হলে জনগণের একতাবদ্ধ সিদ্ধান্তই একমাত্র শক্তি, আর সেই শক্তির প্রতীক হলো ধানের শীষ। ধানের শীষে ভোট দেওয়া মানেই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারকে সুরক্ষিত রাখা। তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দেশের সংকট মোকাবিলার একটি সুস্পষ্ট রূপরেখা।
এই ৩১ দফার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিমূলক প্রশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক–কৃষক–যুবকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আজ ৩১ দফার বাস্তবায়ন সময়ের দাবি।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ শুধু ভূ-প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়; এগুলো জাতীয় অর্থনীতির জন্যও সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু বছরের পর বছর অবহেলা, অপরিকল্পিত সিদ্ধান্ত ও প্রশাসনিক জটিলতায় এই অঞ্চল তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই তিন উপজেলার জন্য বিশেষ টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
যেখানে থাকবে- খনিজসম্পদ উত্তোলনে বৈজ্ঞানিক, পরিবেশবান্ধব নীতি, স্থানীয় শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ, সীমান্তবাণিজ্যের উন্নয়ন,ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন অবকাঠামো,নদী-বন-পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
যদি আমরা উন্নয়নকে টেকসই করতে চাই, যদি শ্রমিক-কৃষক–ব্যবসায়ী-যুবকের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে আমাদের একটাই পথ-ধানের শীষকে বিজয়ী করা। এই প্রতীকই পারে দেশবিরোধী চক্রান্তকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তাই দেশকে রক্ষা করতে, অধিকার ফিরিয়ে আনতে, উন্নয়নকে সঠিক পথে নিতে এবং সিলেট–৪ আসনসহ পুরো দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর