শিরোনামঃ-

» বিএনপির মরহুম নেতার স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেললেন অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েলের নামাজের জানাযাপূর্ব আলোচনাকালে তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেললেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে উপজেলার শ্রীধরা নবাং শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ  অনুষ্ঠিত হয়।

জানাযাপূর্ব আলোচনায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার অত্যন্ত ঘনিষ্ট- শ্রদ্ধেয় জসিম উদ্দিন ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।

Manual4 Ad Code

তিনি জাতীয়তাবাদী পরিবারের পরিচ্ছন্ন ইমেজের একজন নেতা ছিলেন। তাঁর শূন্যস্থান কোনভাবেই পূরণ হবার নয়।’

Manual3 Ad Code

বক্তব্যকালে জসিম উদ্দিন জুয়েলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় তিনি ধরা গলায় দোয়া করে বলেন, ‘আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস এবং তাঁর পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।’

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Manual1 Ad Code

মরহুমের জানাযার নামাজে সিলেট জেলা ও মহানগর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি উপস্থিত অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31