- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» আ. লীগের আগুন সস্ত্রাসীদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : অ্যাডভোকেট জামান
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেটে অ্যাডভোকেট জামান হুঁশিয়ারী
নিউজ ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, জুলাই বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা এবং একটি অপশক্তিকে পুনরায় বাংলাদেশের বুকে চাপিয়ে দেওয়া। তবে হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেট থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই-এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অ্যাডভোকেট জামান অভিযোগ করে বলেন, বর্তমান স্বৈরাচারী গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘টার্গেট কিলিং’ ও নাশকতা সৃষ্টি করছে।
এই ষড়যন্ত্র ডালপালা মেলবার আগেই তা অঙ্কুরেই বিনাশ করতে হবে। মা-বোনের ইজ্জত ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক সংকট তৈরি করে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সুযোগসন্ধানী নই; বিএনপির দুর্দিনে যেমন অগ্রভাগে ছিলাম, ভবিষ্যতেও দলকে রক্ষা করতে আমরাই সামনে থাকব।
সমাবেশ শেষে অ্যাডভোকেট জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর মিরাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বলের পরিচলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবহণ বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান জোয়াহির, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. জাকারিয়া, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সফর আলী ও সোহাগ আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা সিদ্দীক আলী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি অর্পণ ঘোষ, সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালেক আহমদ মেম্বার, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামাল উদ্দিন, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সদস্য শায়েস্তাউর রহমান সানি প্রমুখ।
কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজী আবুল কালাম। এছাড়াও সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর