শিরোনামঃ-

» জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে রিসার্চ মেথডলজি এন্ড রিপোর্ট রাইটিং কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের সর্ববৃহৎ বেসরকারী মেডিকেল প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে দুইদিনব্যাপী রিসার্চ মেথডলজি এন্ড রিপোর্ট রাইটিং কর্মশালার উদ্বোধন হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) কলেজ এক্সাম হলে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. একেএম দাউদ এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. সালেহ আহমদ শাহীন।

সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমদ আল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, ডা. আশফাকুল ইসলাম।

Manual4 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জেড এইচ এম নাজমুল আলম।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম, সিলেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সাইন্টিফিক পার্টনার হিসেবে কাজ করছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক।

ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফের নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসাইন, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ ফজলুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুর রউফ মুন্না, লিগ্যাল অ্যাফেয়ার সম্পাদক ডা. তাওহীদ চৌধুরী,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ তানযীম উল হক।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রোডাক্ট ম্যানেজার ঋষভ দাস, এসিসট্যান্ট সেলস ম্যানেজার লিপন কুমার দাস ও সিনিয়র এরিয়া ম্যানেজার লক্ষণ চন্দ্র রায়।

কর্মশালায় বক্তারা বলেন, চিকিৎসা ক্ষেত্রে পরিসংখ্যান লব্ধ তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যেখানে বিভিন্ন পদ্ধতি যেমন- জরিপ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং বিদ্যমান ডেটা বিশ্লেষণ করে রোগ ও জনস্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

এই তথ্যগুলো বিশ্লেষণ করে রোগের কারণ, ঝুঁকি এবং চিকিৎসার কার্যকারিতা বোঝা যায়, যা ভবিষ্যৎ গবেষণা, জনস্বাস্থ্য পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তা করে। চিকিৎসকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালটি অত্যন্ত অপরিহার্য। এতে আগামীর সম্ভাবনাময় চিকিৎসকগণ গবেষণার নৈতিকতা, গুণগত ও পরিমাণগত মান, ডেটা বিশ্লেষণ, পরিসংখ্যান এবং প্রতিবেদন লেখার নিয়ম ও কৌশল আয়ত্ত্ব করতে পারেন। যা একজন চিকিৎসককে থিসিস ও গবেষণাপত্র তৈরীতে সর্বাত্মক সহযোগিতা করে।

এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930