শিরোনামঃ-

» পরনিন্দা থেকে বিরত হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না। তাই পরনিন্দায় ব্যস্ত থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পরনিন্দা থেকে বিরত হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) সিলেট জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা হযরত শাহজালাল (রহ.) এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়৷ মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা হবে মঙ্গলজনক।

Manual2 Ad Code

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জীবনে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ।

Manual1 Ad Code

আপনাদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। যতবেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে ততবেশি এদেশের উন্নতি সাধন হবে।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. মাশরুখ উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তৃতা করেন৷ এসময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930