শিরোনামঃ-

» ধানের শীষের পক্ষে ও অ্যাড. এমরান চৌধুরীর সমর্থনে অবিরাম গণসংযোগ

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতির শয্যাপাশে অ্যাড. এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে ও ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন অবিরাম গণসংযাগ।

Manual7 Ad Code

এতে সাধারণের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ও  অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ চালিয়েছেন। দলীয় মনোয়ন পাওয়ার পর থেকে প্রতিদিনই চলছে এমন প্রচারণা।

Manual3 Ad Code

বুধবার গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কসবা গ্রাম ও কোয়ারপার এলাকা, মাথিউরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরুষপাল ও কোনাপাড়া গ্রাম, মুড়িয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সারপার ও নয়াগ্রামসহ সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় চলে এই গণসংযোগ।

গণসংযোগকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য।

এদিকে, সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন আতাউর রহমান আতাকে দেখতে যান।

Manual2 Ad Code

এসময় তিনি অসুস্থ এই বিএনপি নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং আশু রোগমুক্তির দোয়া করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930