শিরোনামঃ-

» গোয়াইনঘাট পূর্ব আলীরগাওয়ে হাকিম চৌধুরীর সমর্থনে গণমিছিল

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৫ | রবিবার

Manual1 Ad Code

সিলেট-৪ আসনে প্রার্থী মনোনয়নে স্থানীয়দের আবেগ-অনুভুতির বিবেচনার দাবী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে বিশাল গণমিছিল করেছে গোয়াইনঘাট পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠন।

Manual4 Ad Code

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় বারহাল বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিএনপির ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে উক্ত গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, উপজেলা কৃষকদলের সদস্য খলিল মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাসিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল, বিএনপি নেতা আব্দুল খালিক, বিএনপি নেতা আব্দুল হাসিম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতছির আলী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাষ্টার নুর উদ্দিন, কৃষক দলের সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা আলমগীর, বাহারুল আলম, কবির, শাহীন আহমেদ, সিরাজ উদ্দিন, আয়নুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা জাসাস সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ও ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা আফজল হোসেন প্রমুখ।

মিছিল পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-৪ আসন আব্দুল হাকিম চৌধুরীর হাতে গড়া মাঠ।

Manual1 Ad Code

এখানে তাঁকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই আসনে মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের আবেগ-অনুভুতিকে বিবেচনার দাবী জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930