- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ির ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের প্রবীণ আলেম ও গোয়াইনঘাট দারুস সালাম লাফনাউট মাদরাসার শায়খুল হাদিস হজরত মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি (রহ.) ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আসর লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
খ্যাতিমান এই আলেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, শায়খুল হাদিস হজরত মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি সাহেব ছিলেন, হকের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। হকের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিল নিরন্তর।
তিনি আরও উল্লেখ করেন, মাওলানা রায়গড়ি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে।
জামান বলেন, ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগ যুগ ধরে আলোকিত করুক। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। মহান রব তাঁর শূন্যতা পূরণ করে দিন।
শোকবার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর