- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» সিলেটে সামবেশে অ্যাডভোকেট জামান
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
* গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য, অপশক্তির নাশকতা রুখে দেবো
* নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে
* বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কোনো অপশক্তি চ্যালেঞ্জ ছুড়লে, তাদের উৎখাত করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় টিলাগড়ে কথিত ‘লকডাউনে’ নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত লকডাউনকে তিনি এই অপচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।
অ্যাডভোকেট জামান বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এরপরে সকল রাজনৈতিক দলের ঐকমত্যে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে।
কিন্তু নির্বাচন যখনই সামনে আসছে, তখনই দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার এবং এ দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্রাজ্যবাদের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতা করার অপচেষ্টা করছে।
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যদি কোন অপশক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আমরা বিনা নোটিশে তাদেরকে উৎখাত করে দেবো।
তিনি নিজেকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের ‘প্রতিরক্ষার প্রথম প্রহরী’ উল্লেখ করে বলেন, যদি কেউ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, আমরা তাদের প্রতি কোন ধরনের দয়া দেখাবো না।
দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে জামান বলেন, আমরা চাই বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। একটি ভগ্নপ্রায় অর্থনীতি এবং পতিত স্বৈরশাসক বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।
আজকে বাংলাদেশ তিল তিল করে গড়ে উঠছে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন রাজনৈতিক দল তথাকথিত ইস্যু দাঁড় করিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার চেষ্টা করছে।
তিনি অবিলম্বে ঘোষিত তারিখে (ফেব্রুয়ারিতে) নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আমরা চাই এই পতিত স্বৈরশাসন, যারা গুম খুন হত্যার সাথে জড়িত, বাংলাদেশের লক্ষ কোটি টাকা সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। এই বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু, তারাই মানুষের শত্রু।
অ্যাডভোকেট জামান জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ধারক হিসেবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী উল্লেখ করে সকলকে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এটাই গণতন্ত্রের নিয়ম, এটাকে ভণ্ডুল করার চেষ্টা করবেন না।
আর যদি কোন অপশক্তি বাংলাদেশে মনে করে যে নাশকতা করে, দুই চারটা বাসে আগুন দিয়ে এবং ককটেল ফুটিয়ে মানুষের মনে ভয় সঞ্চার করবে, সেই দিন চলে গেছে। এই প্রজন্ম এইসব ভয়কে জয় করে ফেলেছে।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সোজা হয়ে যান, আপনারা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যান। আমরা আইনের প্রক্রিয়ায় বিশ্বাস করি।
যদি আপনারা অন্য পথে হাঁটেন, তাহলে গত সতেরো বছর এই দেশের মানুষ, এই দেশের যুবক ছাত্র জনতা নিজেকে গড়ে তুলেছে। দু’ চারটা পটকা ফুটিয়ে, দু’ চার জায়গায় আগুন দিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার করতে পারবেন না। তিনি জনগণকে কুচক্রী মহলকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান।
এর আগে সমাবেশের আগে টিলাগড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে টিলাগড় থেকে একটি মোটরসাইকেল শোডাউনও সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট নগরীর মিরাবাজারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা নাছির উদ্দিন, রুজেল আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আলহাজ আবুল কালাম, দিপক রায়, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, বিএনপি নেতা সিদ্দেক আলী, অর্পণ ঘোষ, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান, শহিদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মইদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল আহমদ ও রুবেল আহমদ, বিএনপি নেতা বদরুল আজাদ রানা, সাহেদুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিবুর রহমান, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, স্বেচ্ছাসেবকদল নেতা শাইস্তাউর রহমান সানি, মিলাদ আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, সহ সভাপতি রনি আহমদ, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র কোষাধ্যক্ষ সৈয়দ সজিব, প্রচার ও দপ্তর সম্পাদক আছনাত উদ্দিন জাহিন, জহির উদ্দিন, ফয়ছল আহমদ, ফারুক আহমদ, ওলি, মাহবুব প্রমুখ।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে ১৩ নভেম্বর দিবাগত রাত ১২ থেকে ভোর ৩টা পর্যন্ত কথিত ‘লকডাউনে’ নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিলেট নগরীর মেজরটিলা, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, জেলরোড, জিন্দাবাজার, বন্দর বাজারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পরে তাঁর অনুসারীরা নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থান নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক


