শিরোনামঃ-
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» জৈন্তাপুর দরবস্ত ইউনিয়নে হাকিম চৌধুরী প্রচার মিছিল
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট-৪ আসনের মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার আশ্রয়স্থল।
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। আমি সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের এই মাটির সন্তান। এই জনপদের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। ধানের শীষের মনোনয়ন আমাদের পক্ষেই আসবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য্যধারণের অনুরোধ করছি।
তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় সারিঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ, প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পথসভায় দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্যাহ ভান্ডারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য বুরহান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এম ইউ জাহাঙ্গীর, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী, বিএনপি নেতা আহমদ মিস্ত্রি, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তুফায়েল আহমেদ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মুজিবুর রহমান, বিএনপি নেতা আহমদ আলী, ১নং নিপাট ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির, চারিকাটা ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ও ছাত্রদল নেতা এম আর রাফি প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর