শিরোনামঃ-

» আলতাফ হোসেন সুমনের উদ্যোগে নগরীতে প্রচারণা মিছিল

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, ৩১ দফা বাস্তবায়ন, সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান ফিরিয়ে দেওয়া এবং সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের সমর্থনে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন এর উদ্যোগে মিছিলটি সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় আলতাফ হোসেন সুমন বলেন, আমাকে দল থেকে বহিষ্কারের পরও নেতাকর্মীরা যেভাবে পাশে ছিলেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমি কৃতজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, যাদের সিদ্ধান্তে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আজ আমাদের মূল লক্ষ্য হলো বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং গুম হওয়া নেতাকর্মীদের, বিশেষ করে সিলেটের সিংহপুরুষ এম ইলিয়াস আলীসহ সকল নিখোঁজ নেতার সন্ধান আদায় করা।

Manual6 Ad Code

তিনি আসন্ন নির্বাচনে সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Manual3 Ad Code

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামূল হক এনাম, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ ইলিয়াস, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামী, গোয়াইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোমিনুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ইকবাল হোসেন, ওসমানী নগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমদ রাজ, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারওয়ার, দক্ষিণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন, শাহজালাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেল আহমদ, বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ফাহাদ হোসেন, এম সাইফুর রহমান টেকনিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, রুস্তমপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাবিল, আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত প্রমুখ।

এছাড়াও মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের জেলা ও মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930