শিরোনামঃ-

» বিয়ানীবাজারে জাসাস ও শ্রমিক দলের সঙ্গে মতিবিনিময়

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

যেদিকেই যাচ্ছি, ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি : অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

বিয়ানবীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ধানের শীষের বার্তা নিয়ে যেদিকেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। ধানের শীষের প্রার্থীদের পক্ষে সবাই মাঠে নেমে কাজ করছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এ দলে সময়ে সময়ে অনেক নেতা তৈরি হয়েছেন।

একেক আসনে একাধিক প্রার্থী, সবাই যোগ্য। তবে দল যেখানে যাকে বাছাই করেছে সেখানে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটি সবাই মেনে নিয়েছেন এবং দলের নেতাকর্মী সবাই ধানের শীষের পক্ষে কাজ করছেন।

বুধবার (১২ নভেম্বর) বিকালে বিয়ানবীবাজারে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখা এবং শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতিবিনময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌর শহরের একটি কনফারেন্স হলে আয়োজিত জাসাস’র মতিবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব এম এ হালিম রানা।

এ মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল ও শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, পৌর জাসাসের সিনিয়রসহ সভাপতি এমরান আহমদ, জেলা জাসাসের সদস্যসচিব রায়হান এইচ খান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আহমদ রানু, উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক জাফর আহমদ, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মনসুর হাজ্জাজ, মুড়িয়া ইউনিয়ন জাসাসের সভাপতি কবির আহমদ, আলীনগর ইউনিয় জাসাসের সভাপতি জুবের আহমদ, রতন তাপাদার, রমুনুজ্জামান, আব্দুল হাসিব, তারেক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অপরদিকে, বিয়ানবীবাজার উপজেলা ও পৌর শ্রমিক দলের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ।

Manual2 Ad Code

শ্রমিক দলের মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি জেবুল আহমদ, সহ-সভাপতি মো. আব্দুস সুবহান, পৌর শ্রমিকদলের সহসভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, কুড়ারবাজার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহুল আমিন, চারখাই ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল আহমদ, সিনিয়র সহসভাপতি হেলাল আহমেদ, আলীনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, শেওলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক রুপক আহমদ ও  জবরুল হেসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী আরও বলেন, দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কারণ, দীর্ঘদিন মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রক্তের বিনিময়ে আজ সেটি করতে পারবে। বিশেষ করে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর মানুষ মনে করছে যে, দেশ নির্বাচনি ট্রেনে উঠে গেছে। আমরা যে এলাকায়ই যাচ্ছি হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, মিছিল-মিটিং-গণসংযোগ অংশগ্রহণ করছে। মানুষ বুঝতে পারছে- বিএনপি ক্ষমতায় গেলে সুস্থ সাংস্কৃতির বিকাশ ঘটবে, প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের ন্যায্য অধিকার।

এর আগে বুধবার দুপুরে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেওয়া গোলাপগঞ্জের ৭ শহিদের কবর জিয়ারত করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শহিদদের কবরের পাশে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন, শহিদদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930