শিরোনামঃ-

» আওয়ামীলীগের নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারা) ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবীদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ছাতক-দোয়ারা আবাবিল সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতি তিনি বলেন, দেশে সম্প্রতি যেসব সহিংসতা, সম্পদ ধ্বংস, অরাজকতা ও নাশকতার ঘটনা ঘটেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Manual8 Ad Code

রাজনৈতিক মতভেদ ও দাবি-দাওয়া থাকতে পারে, কিন্তু জনগণের জীবন, নিরাপত্তা এবং জাতীয় সম্পদ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।

জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটি কোনো সভ্য সমাজের রাজনীতি নয়।

আমরা বিশ্বাস করি, শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসনই দেশের উন্নয়নের পূর্বশর্ত। তিনি সুনামগঞ্জ-৫ আসনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, সুনামগঞ্জ-৫ আসনকে শিক্ষায়, ব্যবসা-বাণিজ্যে, যোগাযোগ ব্যবস্থায় এবং কর্মসংস্থানে এগিয়ে নিতে আমি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। যুবসমাজকে দক্ষ করে তোলাই আমার প্রধান লক্ষ্য।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমার জীবনের বড় অংশ সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে ব্যয় করেছি।

ছাতক-দোয়ারাকে মানবিক, উন্নত ও ন্যায়পরায়ণ একটি নির্বাচনী এলাকায় রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

Manual8 Ad Code

তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যেকোনো চেষ্টার বিরুদ্ধে আমি দৃঢ় অবস্থানে আছি। জনগণ যার পাশে, বিজয় তারই হবে, এটাই ইতিহাস।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930