শিরোনামঃ-

» গোয়াইনঘাট পূর্ব আলীরগাওয়ে হাকিম চৌধুরী প্রচার মিছিল

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

সিলেট-৪ আসনে মনোনয়নে দল তৃণমূল নেতাকর্মীদের আশা আকাঙ্খার সুবিচার করবে ইনশাআল্লাহ

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারলে কাংখিত উন্নয়ন হবে। আমি সবসময় সিলেট-৪ আসনের মাটি ও মানুষের কল্যাণে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী নির্বাচনে এই আসনে মনোনয়ন প্রদানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্খার সুবিচার করবেন। ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

তিনি বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় বারহাল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ, প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

পথসভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

Manual2 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সদস্য খলিল মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাসিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল গণি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল, বিএনপি নেতা আব্দুল খালিক, বিএনপি নেতা আব্দুল হাসিম, ইউনিয়র্ন  বিএনপির সাংগঠনিক সম্পাদক মতছির আলী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাষ্টার নুর উদ্দিন, কৃষকদলের সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা আলমগীর, বাহারুল আলম, কবির, শাহীন আহমেদ, সিরাজ উদ্দিন, আয়নুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা জাসাস সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ও  ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা আফজল হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930