- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ এম আর টাওয়ারের সমিতির বার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর।
সমিতির সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সহ সম্পাদক ইসরাত জাহান নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম এডভোকেট, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট।
বক্তব্য রাখেন, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সমিতির সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, বাহার উদ্দিন, ইফতিয়াক হোসেন মঞ্জু, সাবানা ইসলাম এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী প্রমুখ।
এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির সদস্য আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, গীতা পাঠ করেন বাবলু চন্দ্র ভৌমিক এডভোকেট।
এর আগে বেলুন উড়িয়ে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি ব্যক্তির সার্বিক বিকাশের এক অপরিহার্য অনুষঙ্গ।
নিয়মিত ক্রীড়া চর্চা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষমতা বৃদ্ধি করে।
বক্তারা বলেন, কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক কাঠামোকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ওপর সবসময় দায়িত্বের চাপ, ব্যস্ততা ও নানা ধরনের মানসিক চাপ থাকে।
এ অবস্থায় সময়োপযোগী এমন ক্রীড়া প্রতিযোগিতা তাঁদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, কর্মস্পৃহা বাড়াবে ও সংগঠনের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বক্তারা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই দ্বারা অব্যাহত রাখার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর