শিরোনামঃ-

» বাংলাদেশ খেলাফত মজলিস ৩৭নং ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার (১০ নভেম্বর) বাদ এশা আখালিয়াস্থ ডলিয়া আবাসিক এলাকায় মহানগর নির্বাহী সদস্য শায়খ মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট শাখার নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম।

Manual5 Ad Code

বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও সিলেট আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, এক বছরের ব্যবধানে যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলে যান তাহলে জনগণও আপনাদের ভুলে যাবে।

Manual8 Ad Code

হাজার হাজার ছাত্র-জনতা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি; তারা বৈষম্য, অনাচার ও অবিচার দূর করার জন্য জীবন বাজি রেখেছিল।

তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়ন করে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন।

উপস্থিত সদস্যদের মহানগরীর ৩৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

কমিটি দায়িত্বশীলরা হলেন, সভাপতি শায়খ মাওলানা জহুরুল হক, সহসভাপতি মাওলানা কমর উদ্দিন জালালাবাদী, হাজি জহুর মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক জমির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক শাকিল আহমদ, সদস্য মাহবুব আহমদ, তাকমিন আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা আব্দুল্লাহ, আবুল খায়ের, আব্দুস শহীদ সহ ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30