- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৫ | শনিবার
হালাল ব্যবসা ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত করে : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, হালাল ব্যবসাও ইবাদত। কারণ হালাল ব্যবসার মাধ্যমে আয়ের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হয়। সমাজে হাজারো ভেজালের ভীড়ে মানুষ আসলটা খুঁজে পাচ্ছেনা। তাই আয়ের আগে ক্রেতাদেরকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে সবাই সততার সাথে তার দায়িত্ব পালন করবে। একটা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শনিবার (৮ নভেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সংলগ্ন শ্যামলী মার্কেটে রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টার ও ন্যাচারাল মেডিসিন কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে, মুনীর হোসাইন ও আব্দুল্লাহ আল মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ও রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে চীফ এডভাইজার ডা. মো. ফজলুল হক সোহেল।
মাওলানা সিদ্দিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোতালেব ভিলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নজরুল ইসলাম সোয়েব, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোয়ার হোসেন মুন্না, তানযিমুল উম্মাহ মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আহাদ, আব্দুস শহীদ জোয়ারদার, ট্রাভেল ব্যবসায়ী আব্দুল হামিদ, হাসান আহমদ, শ্যামলী মার্কেট সমিতির সভাপতি নাজিম উদ্দিন রিপন ও সেক্রেটারী আশরাফ সিদ্দিকী ইমন, রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শামসুর রহমান জাবাল, শিল্পী ও অভিনেতা ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজিব, আমিনুল ইসলাম, শামসুজ্জামান মাহবুব, ব্যবসায়ী আবুল খায়ের মাহমুদ প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর