শিরোনামঃ-

» খাদিমুল কুরআন পরিষদের তাফসির সম্মেলনের দ্বিতীয় দিন

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

সামাজিক-রাজনৈতিক অশান্তি দূরীকরণে কুরআনী শাসন ব্যবস্থার বিকল্প নেই : মাওলানা ওলিপুরী

নিউজ ডেস্কঃ
প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, সমাজ, দেশ ও রাষ্ট্রে মুলত অশান্তি সৃষ্টির কারণ চারটি টি-প্রাণ, সম্পদ, ইজ্জত, মা-বোনদের সতিত্বে আঘাত-কুরআনে কারিমে এর প্রতিরোধে হত্যার বদলা হত্যা ও হুদুদের আইন করেছে, কুরআনী শাসন ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, সবধর্মের মানুষের নিরাপত্তা প্রদান করে, সামাজিক ও রাজনৈতিক অশান্তি দূরীকরণে কুরআনী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি শুক্রবার (৭ নভেম্বর) খাদিমুল কুরআন পরিষদের দিনব্যাপী  তাফসিরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।

সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মাশুক উদ্দিন মুহতামিম দরগাহ মাদ্রাসা, মাওলানা আব্দুস সোবহান মুহতামিম কাজির বাজার মাদ্রাসা, মুফতী ওলীউর রহমান মুহাতামিম দারুসসালাম মাদ্রাসা।

Manual1 Ad Code

খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহসাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদের পরিচালনায় তাফসির করেন, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা আবদাল হোসেন খান প্রমুখ।

শনিবার (৮ নভেম্বর) সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেশ বরেন্য ইসলামী ভাষ্যকার মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মুফতি আরিফ জব্বার ঢাকা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30