শিরোনামঃ-
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট-৪ আসনে মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই চূড়ান্ত মনোনয়ন পাবেন : হাকিম চৌধুরী
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের ইতিহাসের গৌরবোজ্জল দিন।

১৯৭৫ সালের এই দিনে জাতির সংকটমূহুর্তে সিপাহি ও জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহি ও জনতার বিপ্লবের মধ্যমনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যমণি শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্থিতিশীলতার জন্য আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন বলে আমাদের বিশ্বাস। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা আওতাধীন প্রতিটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক বৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর