- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
- সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভা
- সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
» জামায়াতের সিলেট-২ ও ৩ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৫ | বুধবার
যুবকরাই তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে।
তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কারো হাতে ইজারা দেয়া হয় নাই। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এতো মানুষ শহীদ হলো।
তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আগামী নির্বাচনে সিলেট-২ ও ৩ আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের পথ সব সময়ই কঠিন। তবুও যথাসময়ে আল্লাহর সাহায্য আসায় কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। নবী ও রাসুল (সাঃ) এর জীবনাদর্শে আমাদের জন্য রয়েছে শিক্ষা।
তিনি বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করবোনা। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার
সর্বশেষ খবর
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর