শিরোনামঃ-
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সিলেট আসছেন আগামীকাল বুধবার
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার
ওসমানী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতি
নিউজ ডেস্কঃ
সিলেট আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সিলেট আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
যথাসময়ে উপস্থিত থেকে বিমানবন্দরে আমীরে জামায়াতকে অভ্যর্থনা প্রদানের জন্য সিলেট জেলা ও মহানগর জামায়াতের সর্বস্থরের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সিলেট জেলা ও মহানগর জামায়াতের পৃথক কর্মসূচীতে যোগদান করবেন।
এদিকে সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিলেট আগমন ও বিমানবন্দরে অভ্যর্থনা সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুৃষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেল আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, জেলা জামায়াত নেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দীর্ঘ বিদেশ সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।
সাংগঠনিক কর্মসূচীতে যোগ দিতে তিনি আগামীকাল বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন।
সিলেটবাসীর পক্ষ থেকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দেয়া হবে। এ লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।
সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিকে যথা সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ৩য় বারের মতো আমীর নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
এজন্য আমরা সিলেটবাসী গর্বিত। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আমাদের সিলেটের কৃতি সন্তানকে বরণ করতে ও অভ্যর্থনা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি।
সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর