- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নির্বাচিত না হয়েই সব সুযোগ সুবিধা পাওয়া একটা গোষ্ঠী নির্বাচন চায় না: ফয়সল চৌধুরী
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৫ | রবিবার
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘নির্বাচন বানচালের জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে।
আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় এজন্য তারা নানা টালবাহানা করছে। তারা নির্বাচিত না হয়েই সব সুযোগ সুবিধা গ্রহণ করছে, এজন্য তারা নির্বাচন চায় না। সেজন্য তারা একবার বলে পিআর আরেকবার বলে গণভোট।’
মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি।
সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে।’ ফয়সল চৌধুরী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আপনারা হামলা মামলার ভয় উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে ভোট দিয়েছিলেন।
আগামীতেও আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণজোয়ার সৃষ্টি করবেন। ধানের শীষের জোয়ারে বাকি সব ভেসে যাবে ইনশাল্লাহ।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে একজন নেতা ছিলেন।
তিনি ওআইসির হয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠন করেছিলেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে তিনি বলেন, ‘তারেক রহমান-জিয়াউর রহমানের মত এই দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক পরিকল্পনা করেছেন।
তিনি দেশের মানুষের কথা ভেবে ৩১ দফা ঘোষণা করেছে। এই ৩১ দফার প্রতিটি দফায় সাধারণ মানুষের কল্যাণ নিহিত রয়েছে।’
শেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শরিফ আহমদ ও রাফি আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাবুবুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেওলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম।
আরোও উপস্তিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা ওজি আহমদ, জামাল হোসেন,উপজেলা বিএনপি নেতা জামাল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, রাফি চৌধুরী ঈরাদ, বিলাল আহমদ, আবদুল গফুর, হাসান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।
এছাড়াও বিয়ানিবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর