- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» বাঘার নেতাকর্মী স্বৈরাচারী হাসিনার সব বাঁধা উপেক্ষা করে আমাকে বিজয়ী করেছিলেন : ফয়সল চৌধুরী
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বটরতল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বাঘা আমার অত্যান্ত প্রিয় এলাকা।
২০১৮ সালে স্বৈরাচারী হাসিনা সরকারের বিভিন্ন মামলা হামলা নির্যাতন উপেক্ষা করে নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করে বাঘায় বিজয়ী করেছিলেন। এজন্য অনেকে আমায় বলেন, আমি বাঘার এমপি।
বাঘা ইউনিয়ন বিএনপি ঘাটি। এজন্য আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নের বিগত ১৭ বছর কোন উন্নয়ন করেনি।’ বাঘা ও আশপাশ অঞ্চলের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বুরহান উদ্দিন সড়ক বিএনপি সরকারের আমলে হয়েছিল। কিন্তু এরপর আর কোনো সংস্কার হয়নি।
গোলাপগঞ্জবাসীর তেল গ্যাসে বিদ্যুৎ চলে। কিন্তু আমরা গ্যাস থেকে বঞ্চিত। সুরমা নদীতে একটি ব্রিজের অভাবে গোলাপগঞ্জ থেকে বাঘা ইউনিয়নবাসী পৃথক হয়ে আছেন। আওয়ামী লীগ সরকার চায়নি বাঘাবাসীর ভাগ্যের পরিবর্তন হোক, তাই এই ব্রিজ তারা করেনি। আমরা বিগত দিন সংসদে আমরা কোন কাজের মানুষ পাঠাতে পারিনি, যারা আমাদের ন্যায্য দাবি আদায় করবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটা উন্নয়ন জাতী গঠনের চেষ্টা করেছেন।
তিনি শ্রম বাজার উম্মুক্ত করেছিলেন। তার মাধ্যমেই বাংলাদেশের গার্মেন্টস চালু করে ছিলেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। জিয়াউর রহমান ওআইসি গঠন করে মুসলীম উম্মাদের একত্রিত করেছিলেন।’ তিনি আরো বলেন, ‘সেই যোগ্য পিতার যোগ্য সন্তান হলেন তারেক রহমান।
তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ৩১ দফা ঘোষণা করেছেন। যার প্রতিটি দফা এদেশের গরীব দুঃখী অসহায়দের জন্য। বিএনপি হচ্ছে উন্নয়নের দল, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের চিত্র বদলে যাবে।
বেগম খালেদা জিয়া বিগত দিন তা দেখিয়েছিলেন। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চাই।’
বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল এবং সহ সাধারণ সম্পাদক সেনাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মোরাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার। আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ,গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হুসেন আহমদ।
যুবদল নেতা আবুল খায়ের, মহানগর কৃষক দলের সদস্য সেলিম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত। মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ।
মহানগর ছাত্রদলের সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ, যুবদল নেতা মখলিছ আহমদ।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক


