শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (১ নভেম্বর)) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।

ইউনিটি বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. শাহীন রানার সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, প্রেসক্লাবের সম্পাদক নূরুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল আজিজ, সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, দক্ষিন সুরমা উপজেলা।

Manual2 Ad Code

সমিতি গুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লি: এর সভাপতি, গোকুল রঞ্জন দত্ত, মোগলাবাজার দোকান মালিক ব্যবসায়ী বহুমূখী সভাপতি, হারুনুর রশীদ হিরন, গোয়ালগাঁও যৌথ খামার এর সদস্য হোসেন আহমদ, জালালপুর দুগ্ধ সমবায় সমিতির সম্পাদক রাসেল আহমদ  ও সিলাম আশ্রায়ন সমবায় সমিতির সভাপতি নুর মিয়া।

Manual6 Ad Code

পরে সফল সমবায় সংগঠন হিসেবে জেলা পর্যায়ে উৎপাদনমুখীতে শ্রেষ্ট রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতি লি: এবং বিভাগীয় পর্যায়ে  শ্রেষ্ট সমবায়ী হিসেবে মো: শাহীন রানা সহ ১টি সফল সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলায় ৯০টি কার্যকর সমবায় সমিতির দুই হাজার দুইশত বাইশ জন ও এক হাজার ৩শ ৬০ নারী সদস্য রয়েছে। এসব সমিতির কার্যকর মূলধন প্রায় সাড়ে ১ কোটি ২০ লক্ষ ও ঋণ বিতরণ করা হয়েছে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কাযক্রম সম্প্রসারণ প্রকল্পে ২ কোটি টাকা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30