- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে স্কলার্সহোমে সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠ পরিকল্পনা উন্নয়ন ও শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষাদান নিশ্চিত করতে স্কলার্সহোম পরিবারে এক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ও ভেন্যু প্রধান মো. ফয়জুল হক।
আজকের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল সেমিনার।
বক্তা ছিলেন, প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি ‘কোয়ালিটিজ অব এ গুড ক্লাসরুম ট্রিচার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর আলোকপাত করেন।
এরপর ‘ইফেকটিভ লেসন প্লানিং ইসুজ মেথোডলিজ এন্ড টেকনিক ইনভলড’ শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করেন, মোহাম্মদ শামছ উদ্দিন অধ্যক্ষ, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস, ফাউন্ডার চেয়ারম্যান, সিলেট ইংলিশ টিচার্স এসোসিয়েশন এবং ভাইস প্রেসিডেন্ট অব ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)। এতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে পাঠ পরিকল্পনা তৈরির অনুশীলনে অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে সিলেট শহরে অবস্থিত স্কলার্সহোমের সাতটি ক্যাম্পাসের চারশো বারো জন শিক্ষক-শিক্ষিকা পৃথিবীর বৃহত্তম এই ইএলটি ওয়ার্কশপে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী (অব.), টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ জনাব আক্তারী বেগম, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালী।
পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম পাঠানটুলার প্রিপারেটরি শাখার উপাধ্যক্ষ জেবেন্নুসা জীবন ও স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শাহনিজ ফাতেমা ইব্রাহিম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদরী। তিনি আয়োজনের সফলতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের মানোন্নয়নই স্কলার্সহোমের মূল শক্তি এই লক্ষ্যেই আমাদের নিয়মিত প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।”
অধ্যক্ষ মো. ফয়জুল হক হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিনব্যাপী এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর