শিরোনামঃ-

» শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual5 Ad Code

তিনি বলেন, তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিচ্ছেন। তিনি গ্রাম ও শহর নিয়ে স্বপ্ন দেখেন। কৃষকদের জীবনমান উন্নয়নে গবেষণা সেল করেছেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর তারেক রহমানের নেতৃত্বেই দেশের উন্নয়ন হবে।

বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে সিলেটবাসীর উন্নয়নে আমরা কাজ করে যাবে। তিনি শনিবার (১ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি শফিকুর রহমান সফিকের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেন সায়েমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জালালাবাদ থানা বিএনপির শহীদ আহমদ।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন আবুল হাসনাত, মখলিছুর রহমান, মুহিবুর রহমান মুহিব, মুজিব রহমান, আজির উদ্দিন, গৌছ আহমদ, সাইদুর রহমান, মহির উদ্দিন, সামাদ আহমদ সাজু, সালেক আহমদ, রুবেল আহমদ, আতিকুর রহমান আতিক, নওশাদ আহমদ, আনোয়ার হোসেন, হানিফ আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30