শিরোনামঃ-

» আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে : মিজান চৌধুরী

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র বিকশিত হয় ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

Manual5 Ad Code

পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হামলা-মামলা, জুলুম-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি গত দেড় যুগ ধরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশের মঙ্গল চায় না। বিএনপি জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটে প্রতিশ্রুতিবদ্ধ। তা অবশ্যই সংবিধানসম্মতভাবে হবে এবং গণভোট হবে জাতীয় নির্বাচনের সাথে। এর বাইরে কোন ষড়যন্ত্র জনগণ মেনে নিবেনা।

তিনি শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছাতকে ধানের শীষের পক্ষে মিজান চৌধুরীর মাসব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাইরগাও, নয়া লম্বাহাটি, করছখালি, রাজাপুর, আকুপুর, হাসনাবাদ, তালুকপাড়া, নৌকাকান্দি পিরীল্লাপাড়া গ্রামে গণসংযোগ শেষে হাসনবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এছাড়া তিনি ৩নং ওয়ার্ডের মাধবপুর, বিল্লাই, খারগাঁও, চানপুর, নোয়াগাঁও গ্রামে গণসংযোগ শেষে মাধবপুর গ্রামে এবং ১ ও ২নং ওয়ার্ডের মুক্তিরগাঁও, হরিষপুর, নানশ্রী, মিত্রগাঁও, শিমুলতলা, পীরপুর গৌরীপুর গ্রামে গণসংযোগ শেষে শিমুলতলা গ্রামে অনুষ্ঠিত পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

পৃথক গণসংযোগ ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, এড আব্দুল আহাদ, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মানিক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, আবু শামীম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, যুগ্ম আহবায়ক সফিক মিয়া, বিএনপি নেতা এড রাহী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য আমির আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, এমসি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহদী রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দীন প্রমূখ।

হাসনাবাদ বাজারে বিএনপি নেতা আকল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা রইছ উদ্দীন রানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান আমরু, সফিক মিয়া, ছাত্রদল নেতা হাবলু আহমদ।

মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালেহ আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী মো আলী, আবুল বাশার, নুরুল হক, আবুল খায়েরও  স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমদ প্রমূখ।

১ ও ২নং ওয়ার্ডের শিমুলতলা গ্রামে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য আরশ আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৃথক গণসংযোগ ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা স্বতস্ফুৃর্তভাবে অংশ নেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930