- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে ই-রিটার্ন দাখিল বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার
ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া শুধু সময় বাঁচায় না, বরং ভুল-ত্রুটির সম্ভাবনাও কমিয়ে আনে : ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান
নিউজ ডেস্কঃ
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি: সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার কর প্রশাসনকে যুগোপযোগী ও জনবান্ধব করার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনা প্রবর্তন করেছে।
এরই ধারাবাহিকতায় ই-রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ কর দাখিল প্রক্রিয়াকে যেমন সহজ ও সময়সাশ্রয়ী করেছে, তেমনি কর ব্যবস্থাপনায় এনেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন।
তিনি বলেন, প্রযুক্তি এখন উন্নয়নের মূল চালিকাশক্তি। কর ব্যবস্থাপনাতেও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব।
করদাতারা যাতে ঘরে বসেই সহজে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য কর কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে এবং জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রচারণা চালাতে হবে।
ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া শুধু সময় বাঁচায় না, বরং ভুল-ত্রুটির সম্ভাবনাও কমিয়ে আনে। এটি কর প্রশাসন ও করদাতা উভয়ের জন্যই লাভজনক একটি উদ্যোগ। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা কর কর্মকর্তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে, যা ভবিষ্যতে কর ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন,এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-রিটার্নের প্রক্রিয়া, নিয়মনীতি, তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবেন। দক্ষ মানবসম্পদ গড়ে তুললেই কর প্রশাসন আরও আধুনিক, গতিশীল ও স্বচ্ছ হয়ে উঠবে। করদাতাদের সহায়তায় আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখলে কর সংগ্রহ বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেজিটিডিএসএল সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সিলেট জেজিটিডিএসএল এর এইচ আর ডিপার্টমেন্ট প্রশাসক ডিভিশন আয়োজিত ই-রিটার্ন দাখিল বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনবিআর ঢাকার ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের প্রোগ্রামার মো. মোস্তফা নুরুল ইসলাম, ঢাকা ট্যাক্স জোন-২ এর সহকারী প্রোগ্রামার এ কে এম আহসান হাবিব। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর