শিরোনামঃ-

» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ইউএনডিপি ফিউচারনেশন  এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস সেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) ইউএনডিপি ফিউচারনেশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে  এনইইউবির অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, বিডার সাবেক পরিচালক জুলিয়া জেসমিন মিলি।

অনুষ্ঠানে সেশনের সূচনা বক্তব্য প্রদান করেন ইউএনডিপির রিজিওনাল স্কিলস হাব ফ্যাসিলিটেটর আব্দুল হক কুরাইশি।

এছাড়াও অনুষ্ঠানে ইউএনডিপি ফিউচারনেশন এর স্বেচ্ছাসেবক মো. আশরাফুল, মো. আরিফুর ইসলাম হিমেল, সৈয়দা তাহুরা করিম, মো. ওয়াহিদুল আওয়াল সানি, এবং শিবানী বৈদ্য উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর পক্ষ থেকে জুলিয়া জেসমিন মিলি -কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল তার মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চাকরির যোগ্যতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।

অনুঠানের প্রধান বক্তা জুলিয়া জেসমিন মিলি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে মতামত শোনেন এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি ফিউচারনেশনের স্বেচ্ছাসেবক মো. ওয়াহিদুল আওয়াল সানি। ইংরেজি ভাষার দক্ষতা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালার সনদ বিতরণ সম্পন্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত এবং এনইইউবি ইংলিশ কাউন্সিল-এর সহযোগিতায় ‘ইংরেজি ভাষার দক্ষতা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা’র সনদ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে  এনইইউবি অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের প্রফেসর ও ডিন ডা. রনজিত কুমার দে ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর মো. শামসুল কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, কর্মশালার অহ্বায়ক সহকারী অধ্যাপক মাসুমা আক্তার তামান্না, সহকারী অধ্যাপক প্রসেনজিত কুমার ঘোষ।

Manual7 Ad Code

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল তাঁর অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও অবিরাম শিক্ষার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করেন।

Manual1 Ad Code

প্রধান অতিথি অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

সনদ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়রা আঞ্জুম বৃৃষ্টি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930