শিরোনামঃ-

» ইলাশপুরে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বালাগঞ্জ সদর ইউনিয়নের ইলাশপুর বাজারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বিশিষ্ট সমাজসেবী তফুর মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট ৩ আসনের সর্বস্তরের মানুষ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। বিএনপি এই আসনে তাকে মনোনয়ন দিলে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশু দাস, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম দীপু প্রমুখ।

একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বোয়ালজুড়বাজার, সদর ইউনিয়নের আদিত্যপুর বাজার, বালাগঞ্জ উপজেলা সদরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930