শিরোনামঃ-

» ছাতকের ভাতগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সমাবেশ

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে : মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, প্রায় দেড় যুগ পর দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ষড়যন্ত্র বাড়ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে।

অতীতেও বিএনপি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। আর বিএনপি কোটি কোটি মানুষের ভালোবাসায় এখনো সগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপি অগ্রণী ভুমিকা পালন করেছে। অথচ সেই বিএনপিকেই এখন হেয় করা হচ্ছে। বিএনপি গণভোট চায়, সেটা জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে দেশী-বিদেশী নানা চক্র সক্রিয় হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক জনতা সকল ষড়যন্ত্র নস্যাত করবেই। ইনশাআল্লাহ।

তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ছাতকে ধানের শীষের পক্ষে মিজান চৌধুরীর মাসব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতগাঁও, কছুরগাঁও, শক্তিরগাঁও, গোয়াসপুর ও ৫নং ওয়ার্ডের মন্ডলপুর, জহিরপুর, সঞ্জবপুর, হাসামপুর, কেওয়ালীপাড়া গ্রামে অনুষ্ঠিত পৃথক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

পৃথক কর্মসূচীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা স্বতস্ফুৃর্তভাবে অংশ নেন।

ভাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত গণসংযোগ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল গফুর। বিএনপি নেতা ইসলাম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, হাফিজুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার খান, গোলাম রাব্বানী, কয়েছ আহমেদ, আব্দুল মুকিত, বিএনপি নেতা মধু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওলিউর রহমান আলেক ও কাওছার আহমদ।

মাওলানা ফিরোজ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সোয়েব আহমদ, কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

Manual7 Ad Code

শক্তিয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাবুল মিয়া। বিএনপি নেতা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা হুশিয়ার হায়দার ও সায়াদ মিয়া প্রমূখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী তাজ উদ্দীন।

Manual6 Ad Code

তাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আব্দুল মনাফ। বিএনপি নেতা সায়াদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আবু শামীম, নুর মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুরমান আলী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মিজানুর রহমান।

শাহজামালের বাড়ীর সংলগ্ন হাসামপুর পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম। বিএনপি নেতা চব্দন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শাহজামাল ও ডা: ফিরুজ মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930