শিরোনামঃ-

» দোয়ারাবাজারে বিএনপি অঙ্গ-সংগঠনের কর্মীসভা

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

দেশ ও জাতির সার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে : মিজান চৌধুরী

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে।
পতিত আওয়ামী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। তাই ৩১ দফার ম্যাসেজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
Manual4 Ad Code

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাত করতে জাতীয়তাবাদী শক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

Manual5 Ad Code

পতিত ফ্যাসিস্ট আমলে লুটপাট দুর্নীতি হলেও দোয়ারাবাজারে কোন উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজারে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে।
Manual1 Ad Code

তিনি বুধবার (২৯ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টারের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় হাসপাতাল রোডে অনুষ্ঠিত কর্মীসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আমান উল্লাহ, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, লয়লুছ খান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, করম আলী, মামুন মিয়া, কমর আলী, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, আব্দুল মছব্বির, হাফিজুর রহমান, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কমোশাররফ মজুমদার, শুকুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, ইব্রাহীম আল মাসুম, আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা জুনায়েদ, সায়োয়ার ও রকি মাহমুদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930