শিরোনামঃ-

» সিলামে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নয়াবাজারে বুধবার (২৯ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন বলেন, আমাদেও বড় ভাই ডা. মোহাম¥দ আলাউদ্দিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই ছোটবেলা থেকে নানা ধরণের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এজন্যই এলাকাবাসী তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

Manual6 Ad Code

তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ও মানবাধিকারকর্মী। এলাকার মানুষ তাকে চায়। বিএনপি সিলেট ৩ আসনে তাকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মনাফ, আখতার উদ্দিন, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, আবু বক্কর খান, মো. আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, তরুণ সমাজকর্মী জুনান আহমদ, মুন্না আহমদ, আব্দুস সালাম দীপু, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আবির আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চকেরবাজার, আনন্দবাজার, নয়াবাজার, হাজীপুর, কলাবাগান বাজার, বটেরতল বাজার, জালালপুর ইউনিয়নের জালালপুর বাজার, দেওয়ানবাজার ইউনিয়নের নশিওর বাজারে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30