শিরোনামঃ-

» ১লা নভেম্বর সিলেট চেম্বার নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি পেশ

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পূব ঘোষিত ১লা নভেম্বর তারিখেই অনুষ্ঠিত হওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে স্বারকলিপি প্রদান করেছেন, সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরামের সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী।

এসময় ফোরামের নেতৃবৃন্দ পূর্ব ঘোষিত ১লা নভেম্বর ২০২৫ শনিবার তারিখেই সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী ফোরামের নাফিস জুবায়ের চৌধুরী, খন্দকার সিপার আহমদ, মো. রেহান উদ্দিন, মোতাহার হোসেন, মো. নাহিদুর রহমান, মো. মাজাহারুল হক, কামরুল ইসলাম, মো. সফিকুর রহমান, মো. তাজুল ইসলাম, খন্দকার কাওছার আহমদ, নিয়াজ মো. আজিজুল করিম, মো. দিদার হোসেন, কামরুল হামিদ, আব্দুল হাদী পাভেল, শামছুর রহমান কামাল, মো. নুরুল আলম, মো. লিমন আহমদ, মো. মনজুর আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930