শিরোনামঃ-

» হেলথ কার্ড চালু করবে বিএনপি, নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা : ফয়সল চৌধুরী

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে আগামীতে সরকার গঠন করে বিএনপি দেশের সবখাতকে জনবান্ধব, কল্যাণমূলক করতে চায়।
এজন্য বিএনপির ক্যারিশম্যাটিক নেতা তারেক রহমান সুস্পষ্ট ৩১ দফা ঘোষণা করেছেন। দেশের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তারেক রহমানের সুস্পষ্ট ঘোষনা হচ্ছে, কেউ যেন বিনাচিকিৎসায় না থাকেন।
এই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সর্বজনীন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে চায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য।
এজন্য বিএনপির ক্ষমতায় গেলে সবার জন্য হেলথ কার্ড চালু করা হবে। এই কার্ড দিয়ে সব নাগরিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাবেন।
আগামীতে বিএনপি সরকার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস সিস্টেম চালু করবে, যা ভুল রোগনির্ণয় কমাবে, রেফারেল সহজ করবে এবং স্বাস্থ্য ব্যয়ের ধাক্কা থেকে মানুষকে রক্ষা করবে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মাটিজুরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের   উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী আরও বলেন, দেশ নির্বাচনের ট্র্যাকে ওঠে পড়েছে। এখন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি সক্রিয় হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অপশক্তি অপতৎপরতা চালাবে।

Manual5 Ad Code

কিন্তু আমাদেরকে বিজয়ের লক্ষ্যে থাকতে হবে অবিচল। মানুষের ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। একইসাথে অপপ্রচার ঠেকাতে সবাইকে সজাগ ভূমিকা নিতে হবে।

চিহ্নিত গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেশ পুনর্গঠনে বিএনপির সুপরিকল্পনা ফেসবুক, টুইটার সবখানে ছড়িয়ে দিতে হবে।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলাই মিয়ার সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানিবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সম্পাদক ছারওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, আশফাক আহমদ চৌধুরী, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক।

Manual4 Ad Code

আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, হাসান আহমদ, আব্দুল খালিক, এবাদুল হক, ফয়েজ আহমদ, জেলা যুবদলের সদস্য এ বি কালাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আহসান জামিল,বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, গোলাপগন্জ যুবদলের যুগ্ম আহবায়ক

Manual7 Ad Code

শাহাজান আহমেদ, গোলাপগঞ্জ ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অলিউর রহমান, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম রাজেল।

Manual2 Ad Code

এছাড়াও বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930