শিরোনামঃ-

» উন্নয়ন বাজেটে সিলেটের প্রকল্প না থাকায় জামায়াতের উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হলেও এতে সিলেটের কোন প্রকল্প না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

সিলেটের সাথে বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত সরকারের এমন বৈষম্যমূলক আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

Manual7 Ad Code

তারা বলেন, শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ১২টি একনেক সভায় ১২৯টি প্রকল্প অনুমোদন দিলেও তাতে সিলেটের কোন গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্প না থাকায় সিলেটবাসী ক্ষুব্ধ।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সূতিকাগার সিলেটের সাথে এমন বৈরী আচরণ সিলেটের মানুষ মেনে নিবেনা বলেও হুশিয়ারী দেন তারা।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলেও উন্নয়নবঞ্চিত ছিল।

Manual4 Ad Code

এই অঞ্চলের উন্নয়নে তেমন কোন মেগা প্রকল্প নেয়নি হাসিনা সরকার।

গেন সরকারের পথ ধরে হাঁটছে বর্তমান অন্তর্বর্তী সরকারও। এক বছরেরও বেশী সময় অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার সিলেটের উন্নয়নে কোন মেগা প্রকল্পের উদ্যোগ ও অনুমোদন গ্রহণ করেনি।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হলেও সিলেটের কোন প্রকল্প ঠাই পায়নি।

যা সিলেটের প্রতি বর্তমান সরকারের বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ। অথচ বাস, রেল ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে সিলেটের মানুষ প্রতিনিয়ত সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছেন।

Manual6 Ad Code

সড়ক পথে সিলেট থেকে ঢাকা যেতে যেখানে ৪-৫ ঘন্টা লাগতো সেখানে ১৪-১৫ ঘন্টা সময় লাগছে। ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে ট্রেনের চাহিদা বৃদ্ধি পেলেও কাঙ্খিত বগি বৃদ্ধি করা হয়নি।

Manual6 Ad Code

এছাড়া আকাশ পথে সিলেট-ঢাকা বিমানের ভাড়া আকাশচুম্বি। এসব ক্ষেত্রে বর্তমান সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা সিলেটবাসী ক্ষুদ্ধ।

অন্তর্বর্তী সরকারকে সিলেটের সাথে বৈরী আচরণ পরিহার করার পাশাপাশি সিলেটের উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য জোর দাবী জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930