শিরোনামঃ-

» যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজকে সংগঠিত করতে হবে : শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Manual4 Ad Code

এই সংগঠনই বিএনপির অন্যতম প্রাণশক্তি এবং তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে হলে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে সংগঠনের শক্তি আরও সুসংহত করবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকি সাহেবের ভাতালিয়াস্থ কার্যালয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মির্জা মো. সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজকে সংগঠিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কর্মসূচি সফল করতে ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি পাণেশ দেব, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সুরুজ আলী সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মো. মঈন উদ্দিন, মো. শহিদুল ইসলাম মনু, জুবায়ের আহমদ, আব্দুল সালাম লয়লু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মোঃ মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, মো. ইছহাক আহমদ, পারবেজ আহমদ, এহতেশাম হক সবুজ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, দুলাল আহমদ, এস এম পলাশ, মো. ইমাম উদ্দিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, শহীদুজ্জামান, জাহিদ হাসান, মো. নুর উদ্দিন খান হাসান, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, সজিবুর রহমান রুবেল, আফজল খান পাপলু, মাহফুজুল করিম ইমন, হিবজুর বিশ্বাস রাজু, হাসান আহমদ রাসেল, রাহাত আহমদ টিপু, মো. হোসেনুর রহমান রিজবী, মো. সালাউদ্দিন, আনোয়ার কাদির, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শহিদ আহমদ টিটু, নাহিয়ান আহমদ রিপন, আর এ বাবলু, মো. ওয়াতিউর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারবেজ আহমদ, সিরেট জেলা যুবদলের গন শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ,  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহমত আহমদ টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ রনি, হোসেন আহমদ রনি, আব্দুল আলীম, লায়েক আহমদ, সিলেট মহানগর সহ সাংগঠনিক শাহ ছাব্বির বাবু, সহ প্রচার সম্পাদক মাহফিজুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ বন ও পরিবেশ সম্পাদক মো. সিদ্দিক পারবেজ, সহ ত্রান ও পূর্ণবাসন সম্পাদক আবুল কালাম বাবু, সহ গ্রাম সম্পাদক ইমাম মো. জহির, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, হুমায়ুন কিবরিয়া জুনেল, সিলেট জেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম প্রমুখ।

Manual2 Ad Code

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়।

এর মধ্যে রয়েছে, ২৭ অক্টোবর বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, তারিখ: ২৮ অক্টোবর সিলেট জেলা যুবদলের কর্তৃক নির্ধারিত সময়ে বৃক্ষরোপণ, ২৮ অক্টোবর মঙ্গলবার বাদ এশা তেমুখি টুকের বাজারস্থ তানজিমূল কোরআন মাদ্রাসায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা, পৌর যুবদল সমূহ তাদের সুবিধাজনক সময়ে স্ব স্ব উপজেলা, পৌরতে আলোচনা সভা, র‌্যালী, সমাবেশ এবং স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

উক্ত কর্মসূচী পালনের জন্য সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে সিলেট জেলার অধিনস্থ ১৩টি উপজেলা, ৬টি পৌর এবং মহানগরের অধিনস্থ ৪২টি ওয়ার্ড, ৬টি থানা শাখার নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30