- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সিসিকের ২৯ নম্বর ওয়ার্ডের চন্ডিপুল, বঙ্গবীর রোড, লাউয়াই, পিরোজপুর, স্টেশন রোড এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন নিজের মেধা ও যোগ্যতার ফলে আজ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন।
তার রাজনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতিসংঘ সহ, ব্রিটেন, আমেরিকা সরকারের কাছে বিগত সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরেছেন।
এর ফল স্বরূপ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি আজ একটি স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ড. ফয়েজ উদ্দিনকে পছন্দ করেন।
তার নির্দেশে ফয়েজ উদ্দিন সিলেট ৩ আসনে ধানের শীষের পক্ষে কাজ করছেন। আমরা আশাবাদী বিএনপির মনোনয়ন ফয়েজ উদ্দিন সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে পারবেন।
গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল করিম, মো. আতিকুর রহমান, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, কিবরিয়া চৌধুরী, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমেদ, আবির আহমেদ প্রমুখ।
একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মহানগরীর বারোখলা, মোছারগাঁও, দাউদপুর, বাইপাস, ৩০ ওয়ার্ডের গালিমপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর