শিরোনামঃ-

» সিলেটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ২০ অক্টোবর

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৫ | রবিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সোমবার (২০ অক্টোবর) সারা দেশের ন্যায় সিলেটেও উদযাপিত হবে “বিশ্ব পরিসংখ্যান দিবস” ও “জাতীয় পরিসংখ্যান দিবস” ২০২৫।

Manual5 Ad Code

এ উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, সিলেট এবং জেলা পরিসংখ্যান কার্যালয়, সিলেট এর যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

র‌্যালী শেষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ। এতে সভাপতিত্ব করবেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, সিলেটের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930