শিরোনামঃ-

» ধানের শীষের বিজয়ে ঘরে ঘরে কাজ করতে হবে : কয়েস লোদী

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সামনে আগামী নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। তাই এখন থেকেই ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual2 Ad Code

তিনি রবিবার (১৯ অক্টোবর) নগরীর টুকেরবাজারস্থ তেমুখী পয়েন্ট সংলগ্ন একটি কমিনিউটি সেন্টারে সিলেট মহানগর মহিলা দলের আওতাধীন ৩৮নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

মহানগর বিএনপি মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেউজী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাহজাহান মিয়া, ৩৯নং ওয়ার্ড আহবায়ক আলী আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলিবুর রহমান আলী, মহানগর সেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, ৩৭নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক হালিমা বেগম তিন্নি, ৮নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক দিলারা বেগম।

Manual1 Ad Code

আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. রাশেদ, আব্দুল রহিম প্রমুখ।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মতি ক্রমে জুলি পুরকায়স্থকে আহবায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট ৩৮নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930