শিরোনামঃ-

» কাষ্টমস্, এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট এর নবাগত কমিশনারে সাথে আমদানীকারক সংগঠন সমূহের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
কাষ্টম্স, এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট এর নবাগত কমিশনার খন্দকার নাজমুল হক এর সাথে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন, সিলেট কয়লা আমদানীকারক ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপ এবং আমদানীকারক ব্যবসায়ী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সিলেট কাষ্টমস্ কমিশনারেট এর অধীনে তামাবিল, শেওলা স্থলবন্দর ও ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও ও বাগলী, জকিগঞ্জ স্থল শুল্ক ষ্টেশন দিয়ে সুষ্টুভাবে কয়লা, পাথর, চাউল, ফল, আদাসহ সহ অন্যান্য কৃষিজাত পন্য সামগ্রী আমদানী-রপ্তানী বানিজ্য পরিচালনায় নবাগত কাষ্টমস্ কমিশনার মহোদয়ের সহযোগীতা কামনা করা হয়।

Manual8 Ad Code

কমিশনার সিলেট কমিশনারেট এর আওতায় সকল স্থল বন্দর ও স্থল শুল্ক ষ্টেশন দিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্যের সকল সমস্যা নিরসন করে ব্যবসাকে আরো গতিশীল করার ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

Manual2 Ad Code

সংগঠনের নেতৃবৃন্দ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদানের মাধ্যমে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক আরিফ হোসেন, কার্যকরী সদস্য মো. রুবেল মিয়া, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ, মো. জুনেদ আহমদ, জয়নাল, মো. নুরুল ইসলাম ও মশিউর রহমান হাফিজ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য কাওসার আহমদ, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, সহ-সভাপতি শাহীন চৌধুরী তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের পরিচালনা কমিটির সদস্য মো. ওমর ফারুক, সিলেট ফল আমদানীকারক গ্রুপের সভাপতি মোঃ আবুল কালাম। এছাড়াও সাক্ষাৎকালে অন্যান্য ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930