শিরোনামঃ-
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ : ফয়সল চৌধুরী
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, তৃণমূলে ছড়িয়ে থাকা লাখ লাখ নেতাকর্মীই বিএনপির প্রাণ। তারাই বিএনপির শিকড়কে বিস্তৃত করেছেন, করছেন।
তৃণমূলের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে যান। তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ বিএনপির সকল বার্তা পৌঁছে দেন গ্রাম থেকে গঞ্জে মানুষের ঘরে ঘরে।
বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে ইনশাআল্লাহ তৃণমূলের এসব নেতাকর্মীকে সঠিক মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে একটি শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম মুক্তার আলী কলা মিয়া, সিনিয়র সহ সভাপতি ফয়জুর রহমান উনু মিয়া, ইলিয়াস উদ্দিন, সামছুল ইসলাম, সেলিম উদ্দিন স্মরণে স্থানীয় পূর্ব ফুলসাইন্দ তরুণ সংঘের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা হয়।
শোকসভায় ফয়সল চৌধুরী আরও বলেন, মরহুম মুক্তার আলীসহ মরহুমরা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে লালন করে গেছেন আজীবন। স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে তাদের ভূমিকা ছিল। এসব নেতাদের আমরা কৃতজ্ঞাচিত্তে স্মরণ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি।
লক্ষণাবন্দ ইউনিয়নের প্রবীন মুরব্বি হাজী আব্দুল মালিক মিয়ার সভাপতিত্বে ও লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দারা ও সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের যৌথ পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, আনহার উদ্দিন, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাহাত চাকলাদার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লিটন আহমদ, সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ওজি মো. কাউছার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ বাবর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক, তানজিম আহাদ, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাইমিন মাহিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, দপ্তর সম্পাদক তানজিল আহমদ, উপজেলা জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মিনহাজ উদ্দিন রনি, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাশেম তানিম, জুনেদ আহমদ প্রমুখ।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর