শিরোনামঃ-

» সিলেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

‘কালবেলা মানুষের কথা বলার সাহসী মঞ্চে পরিণত হয়েছে ’

নিউজ ডেস্কঃ
সিলেটে ঝমকালো আয়োজনে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একটি সংবাদ দেশকে বদলে দিতে পারে। বদলে দেয়ার সেইসব সংবাদ নিয়ে যাত্রা শুরু করে অল্প দিনেই মানুষের আস্থার জায়গা করে নিয়েছে কালবেলা।

কম সময়ে এই পত্রিকাটি প্রত্যাশার চেয়ে অবদান রাখছে বেশি। তারা সময়কে ধারণ করতে পেরেছে।

Manual6 Ad Code

বক্তারা বলেন, অল্প সময়ে কালবেলা পাঠকের আস্থা অর্জন করেছে, মানুষের কথা বলার সাহসী মঞ্চে পরিণত হয়েছে। সাংবাদিকতা শুধু খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের দায়িত্ববোধের প্রতিফলন।

Manual3 Ad Code

কালবেলা সেই দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, নির্ভীকভাবে সত্য তুলে ধরছে।

Manual3 Ad Code

বক্তারা আশা প্রকাশ করে বলেন, কালবেলা আগামীতেও নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক সাংবাদিকতার মান ধরে রাখবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট ইমজা হলরুমে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালবেলা সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়। পরে দিনব্যাপী কালবেলা ব্যুরো অফিসে সুধীজনদের আড্ডা ও মিলনমেলায় পরিণত হয়।

কালবেলার বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সুহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইনর্ভাসিটির উপাচার্য প্রফেসর জহিরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) সাইফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য সহ-সভাপতি  ফয়ছল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, নর্থইস্ট ইনভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহানগর জামায়তের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা জামাতের সেক্রেটারী জয়নাল আবেদীন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী ভোলা, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তারেক আজাদ, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের প্রকাশক সামসুজ্জামান জামান, যমুনা অয়েল কোম্পানীর ডিরেক্টর সালেহ আহমদ খসরু, দৈনিক আমারদেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রজত কান্তি ভাট্রাচার্য, সিলেট ইন্টারন্যাশনাল ইনর্ভাসিটির সহকারী অধ্যাপক ডা. প্রণব দেব, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুল ইসলাম সাজু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মশরুর রাসেল, সিলেট মহানগর হেফাজতে ইসলামের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইবনে জাহান তানভীর, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের আহ্বায়ক আব্দুল করিম কিম, সিলেট জেলা পুলিশের পুলিশ পরিদর্শক শাহ মোহাম্মদ মোবাশ্বির, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও একুশে পদকপ্রাপ্ত সুমন কুমার দাস, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বাংলাদেশ হিউমেন্স রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ও সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, জেলা বিএনপি নেতা আসাদুল হক আসাদ, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক আছমাউল হাসনা খান, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অফিস সুপারেন্টেট মো. বেলাল হোসেন, সিলেট চেম্বারের সদস্য আবুল কালাম, প্রাক্তণ শিক্ষক কবির খান, আইনজীবি অরবিন্দু দাশ গুপ্ত বিবু, মহানগর শিবিরের প্রচার সম্পাদক এনামুল ইসলাম, মদন মোহন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমদ সাগর, নিসচার কেন্দ্রীয় সহ সাংগঠনিক জহিরুল ইসলাম মিশু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সদস্য জিডি রুমু, জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সংগঠক সুমাইয়া আক্তার, সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল, ব্যবসায়ী আদীল মজুমদার, সাংবাদিক শেখ নাসির, দৈনিক আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, বিডি নিউজের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ, আমার দেশের ফটো সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সিলেট উইমেন্স জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, জাগো নিউজের সিলেট প্রতিনিধি আহমেদ জামিল, উত্তরপূর্বের রিপোর্টার ফয়জুল আহমদ, কালেরকন্ঠের মাল্টিমিডিয়ার রিপোর্টার কবির আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না, সাংবাদিক মাহবুব আল মারুফ, মাইনুল ইসলাম আবির, নিজাম উদ্দিন টিপু, দীপ্ত বৈষ্ণব, হিলাল উদ্দিন শিপু, আমিনুল ইসলাম ডেনি, ইসমাইল হোসেন, আবু সুফিয়ান চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, সৈয়দ আসলাম হোসেন, কালবেলার গোলাপগঞ্জ প্রতিনিধি ফারহান মাসউদ আফছর, বিয়ানীবাজার প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু, বড়লেখা প্রতিনিধি তাহমিদ ইশরা রিপন, জুড়ী প্রতিনিধি আদনান চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিন রিপন, বালাগঞ্জ প্রতিনিধি এসএম হেলালসহ সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930