শিরোনামঃ-

» ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবীতে এক মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার  (১৫ অক্টোবর) বিকালে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

Manual6 Ad Code

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন।

জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু’র সভাপতিত্বে ও মহানগর যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর জাগপা’র সহ সভাপতি পিয়ার হোসেন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, আব্দুল বাছিত, জহুর আলম, জুনেদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবী তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

Manual2 Ad Code

সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ।

আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

Manual7 Ad Code

উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

Manual8 Ad Code

তিনি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়র করতে অন্তর্বতঅীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয় প্রতি জোর দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30