শিরোনামঃ-

» বিশ্বনাথে তাহসিনা রুশদীর লুনার পক্ষে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৫ | বুধবার

Manual1 Ad Code

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তাহসিন শারমিন তামান্না

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Manual3 Ad Code

বিএনপি ক্ষমতায় গেলে দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির পক্ষের প্রার্থী ইলিয়াস পত্নি তাহসিনা রুশদীর লুনার বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual5 Ad Code

তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। তাই এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ধানের শীষের বিজয় অপরিহার্য।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ বাজারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নি তাহসিনা রুশদীর লুনার পক্ষে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মেম্বার, নুর উদ্দিন আহমদ, আলতাবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, আসাদুজ্জামান নুর আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, প্রচার সম্পাদক কয়েস মিয়া, উপজেলা বিএনপির সদস্য খসরুজ্জামান খসরু, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, জলাল উদ্দিন, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্য যুব দলের সহ সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদিকা সুলতানা রহমান দিনা, সদস্য ডলি বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলা দলের আহবায়ক বিলকিস আক্তার, সদস্য সচিব রিমা বেগম, সদস্য বাবলী বেগম, শাহিনা বেগম, সাদিয়া বেগম, হাফসা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, আব্দুল হান্নান বাবুল, সদস্য আফিজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তসনিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, পৌর যুব দলের সদস্য ওয়াসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবি এসপি সেবু, তাজেক আলী, আব্দুল হান্নান, আব্দুল হামিদ রানা, সাঈদুর রহমান, হেলাল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30